মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা পাচ্ছেন মামুন রশীদ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা-২০২৫ পাচ্ছেন কবি-প্রাবন্ধিক মামুন রশীদ। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কাজের অবদানের জন্য ‘মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ-২০২৫’ পাচ্ছেন আরও ৪ জন। 

পুরস্কারপ্রাপ্ত ৫ জন হলেন সাহিত্যে মামুন রশীদ, অনুবাদে মাইনুল ইসলাম মানিক, নাট্যচর্চায় মু. অপূর্ব সূচনা, গীতিকার মো. সারোয়ার আলম (শেরপুর) ও শিক্ষকতায় মো. জাহাঙ্গীর হোসেন (মুন্সীগঞ্জ)। 
আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। 

এদিন মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে কবিতাপাঠ ও গুণীজন সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াত শাওন। প্রধান আলোচক- মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারীয়া মোল্লা এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন-অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, এনায়েত রসুল, যাকির সাইদ ও নুরুন্নাহার মুন্নি। 

উল্লেখ্য এর আগে গত শনিবার মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. জাকারীয়া মোল্লা, সাহিত্য পরিষদ সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল, সহ-সভাপতি শাহনাজ বেগম হীরা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান শাহবাৎ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন