চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৫-এর জন্য নাম আহ্বান

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:২০ এএম

শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ওয়েবপোর্টাল চিন্তাসূত্র প্রবর্তিত ‘চিন্তাসূত্র পুরস্কার-২০২৫’-এর জন্য ৫ শাখায় মনোনয়ন আহ্বান করা হয়েছে। শাখাগুলো হলো: 
১.  গবেষণা-প্রবন্ধ 
২. কথাসাহিত্য
৩. কবিতা
৪. তরুণ কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক 
৫. ছোটকাগজ সম্পাদক বা সংগঠক 

এই ৫বিভাগে  ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে।  

যারা উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন, তাদের অবশ্যই স্ব-স্ব ক্ষেত্রে এক বা একাধিক বই থাকতে হবে। প্রস্তাবপত্রের সঙ্গে মনোনীত ব্যক্তির কাজের বিবরণ, বইয়ের সংখ্যাসহ সংক্ষিপ্ত মূল্যায়ন পাঠাতে হবে। এছাড়া নাম প্রস্তাবকারীকেও তার সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে।
.
নাম প্রস্তাব করে মেইল পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।

 ইতোপূর্বে যারা চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন

১. ২০২১ সালে প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক

২. ২০২২ সালে প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।

৩. ২০২৩ সালে প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম, ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ ও তরুণ কবি মালেক মুস্তাকিম।

৪. ২০২৪ সালে প্রবন্ধে ড. রকিবুল হাসান, কথাসাহিত্যে আকিমুন রহমান, কবিতায়  আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী। 

আরও পড়ুন