ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত খবর পরিবেশনের বুথ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘ভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা খুব পরিকল্পিতভাবে কাজ করছি। আশাকরি ভোটের ফলাফল প্রকাশে খুব বিলম্ব হবে না।’
এ সময় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

