রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের জন্য ইসি থেকে ৬৩ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংলাপ হবে উল্লেখ করে ইসির সচিব জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টিতে, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোডম্যাপ অনুযায়ী- প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
সাইবার আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের নানা সুপারিশ
বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী