আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচিত সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ‘আমরা লক্ষ্য নির্ধারণ করেছি ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপরই নতুন সরকার শপথ নেবে।’
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি অত্যন্ত ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।’ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এটি একটি বড় ধাপ বলে তিনি উল্লেখ করেন।
প্রতিদ্বন্দ্বি জমিরকে সারজিস আলমের অভিনন্দন
