প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) অফিস করেছেন। এর মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

সোমবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাঁকে ফুলেল অভ্যর্থনা ও উষ্ণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেখানে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পদোন্নতিপ্রাপ্ত দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত এই দুই কর্মকর্তা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

DR/SN
আরও পড়ুন