দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপপরিচালক থেকে শুরু করে সহকারী পরিদর্শক পদমর্যাদার মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করেছে কমিশন।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এই পদায়ন ও বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, একটি আদেশে ১৩ জন কর্মকর্তা এবং অপর আদেশে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও সহকারী পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা।

এই রদবদলের মাধ্যমে কর্মকর্তাদের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন