এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি কত?

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

চলতি বছর (১৪৪৭ হিজরি) বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে, গত বছরও (২০২৫) ফিতরার হার একই ছিল।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভায় বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামি শরিয়াহ অনুযায়ী—আটা, খেজুর, কিসমিস, পনির বা যব ইত্যাদি পণ্যের বাজারমূল্যের ওপর ভিত্তি করে প্রতি বছর ফিতরার হার নির্ধারণ করা হয়। তবে সচ্ছল ব্যক্তিরা চাইলে পণ্যের মানভেদে সর্বোচ্চ হার অনুযায়ী ফিতরা প্রদান করতে পারবেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই হার সম্পর্কে অবহিত করেন এবং সাধ্য অনুযায়ী ফিতরা প্রদানের মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

DR/SN
আরও পড়ুন