জ্বালানি সংকট মোকাবিলায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

দেশের বর্তমান উদ্ভূত জ্বালানি পরিস্থিতি পর্যালোচন করতে এবং তা মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার নিজ দপ্তরে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। দাপ্তরিক কিছু কাজের পর তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এরপরই তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন।

বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশে যে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, তা কাটিয়ে উঠতে এই সভায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে নিয়ন্ত্রিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের ফলে এই রুটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাংলাদেশে তেল ও গ্যাসের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী এই সংকটকে জাতীয় গুরুত্ব দিয়ে দ্রুত বিকল্প উৎস ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা জোরদার করার ওপর জোর দিয়েছেন।

SN
আরও পড়ুন