পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:১৫ পিএম

বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের এই অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো হলো যাদের
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের তালিকায় উল্লেখযোগ্য হলেন:
১. হাবিবুর রহমান—ডিআইজি, সিআইডি।
২. মফিজ উদ্দিন আহম্মেদ—ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট।
৩. ইমতিয়াজ আহমেদ—ডিআইজি, হাইওয়ে পুলিশ।
৪. সালেহ মোহাম্মদ তানভীর—ডিআইজি, পুলিশ অধিদপ্তর।
৫. হারুন-অর-রশীদ—পরিচালক, এনএসআই।
৬. এস এম আক্তারুজ্জামান—ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ।
৭. মজিদ আলী—কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।
৮. হায়দার আলী খান—কমান্ড্যান্ট, পিটিসি নোয়াখালী।
৯. মাহবুবুর রহমান ভূঁইয়া—কমান্ড্যান্ট, পিটিসি খুলনা।
১০. রুহুল আমিন—ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ।
১১. রফিকুল হাসান গনি—ডিআইজি, হাইওয়ে পুলিশ।
১২. মিজানুর রহমান—ডিআইজি, নৌ-পুলিশ।
১৩. কাজী জিয়া উদ্দিন—ডিআইজি, পুলিশ অধিদপ্তর।
১৪. গোলাম রউফ খান—ডিআইজি, রেলওয়ে পুলিশ।
১৫. রেজাউল হায়দার—কমান্ড্যান্ট, পিটিসি রংপুর।
১৬. রখফার সুলতানা খানম—ডিআইজি, হাইওয়ে পুলিশ।
১৭. ফারহাত আহমেদ—পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি), রেলওয়ে পুলিশ।

বর্তমান সরকারের অধীনে পুলিশ প্রশাসনে এটি অন্যতম বড় ধরণের শুদ্ধি অভিযান বা প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই আদেশের ফলে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরণের শূন্যতা ও নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

FJ
আরও পড়ুন