সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। 

রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে নব-নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন এই ৪৯ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছিল। 

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় তার আবেদনটি গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত যোগ্য ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন - সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও  ইঞ্জি: মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিন।

নব-নির্বাচিত এই নারী সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির ফলে সংসদ এখন তার পূর্ণ ৩৫০ আসনের সক্ষমতা অর্জন করলো। এই অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন