ইভি ট্রাক চালালেন তারেক রহমান

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:১৩ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি বৈদ্যুতিক গাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও একটি কাভার্ডভ্যান নিজেই চালিয়ে দেখেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে নিজের দপ্তরে যাওয়ার আগে তিনি প্রদর্শনের জন্য আনা ইভি গাড়িগুলো ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।

নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিস লিমিটেড-এর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, এটি দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম।

Track-2605230849

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মাতাদের প্রশংসা করে বলেন, 'সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি ইভি গাড়ি উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সহযোগিতা করবে।'

কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর জন্য আনা হয়েছিল দুটি এসইউভি, একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। প্রথমে একটি এসইউভি গাড়ি চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি একটি কাভার্ডভ্যানও চালান। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গাড়িগুলোর প্রযুক্তিগত দিক তুলে ধরেন।

sdhjsdhjs

পরে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মির মাসুদ কবির-কে নিয়ে নিজ দপ্তরে যান এবং দেশে ইভি গাড়ির বাজার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের গাড়িগুলো একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। সাধারণ চার্জে ব্যাটারি পূর্ণ হতে ৫ থেকে ৬ ঘণ্টা এবং ফাস্ট চার্জিংয়ে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। অন্যদিকে ট্রাক ও কাভার্ডভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম।

sfhsdhdhdhd

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, মুখ্য সচিব  এবিএম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

AS
আরও পড়ুন