নতুন সিআইডি প্রধান আলি আকবর খান

আপডেট : ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। তার এই দায়িত্ব গ্রহণের বিষয়ে সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের পর সিআইডি পরিবার থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়, ডিআইজি আলি আকবর খান দায়িত্ব গ্রহণ করায় সংস্থাটি গভীর উচ্ছ্বাস ও আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছে। সেখানে বলা হয়, তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের মাধ্যমে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এমন প্রত্যাশা রয়েছে।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

AS
আরও পড়ুন