ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী (জুলাই ২) তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা দেবেন।
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। স্পিকারের পাশাপাশি জাতীয় সংসদের কয়েকজন সংসদ সদস্য (এমপি) নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরান যাবেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন ইরানের এই সর্বোচ্চ নেতা।
এদিকে, ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে। আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদ শহরে আগামী ৯ জুলাই দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
আদালতের নিষেধাজ্ঞা থাকায় আ.লীগের কার্যক্রম বন্ধ: জাহেদ রহমান
পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট