দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছে সরকার।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর তাগিদ দেন। একই সঙ্গে তিনি চিকিৎসকদের শুধু শহরমুখী না হয়ে, গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদানের উদাত্ত আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা উন্নত হলে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকাল সোয়া ১০টায় ঢামেক ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী দিনের কর্মসূচির সূচনা করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজিত একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত চিকিৎসকরা দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সমসাময়িক নানা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। চিকিৎসকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়াতে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিশদভাবে তুলে ধরেন।
ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল সফর ঘিরে ছাত্রদলের স্লোগান