সরকারি ব্যবস্থাপনায় দুই হজ প্যাকেজ ঘোষণা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই হজ প্যাকেজ দুটি ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ঘোষিত ‘হজ প্যাকেজ-১’-এর আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবাসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। তবে অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে এতে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের বিশেষ সুযোগ থাকছে।

অন্যদিকে, তুলনামূলক সুলভ ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’ এর অধীনে মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসন দেওয়া হবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ। দূরত্বের কারণে সৌদি সরকারের বিধান মেনে বাস চলাচলের (সালাওয়াত) ব্যবস্থাও থাকবে এই প্যাকেজে।

SN
আরও পড়ুন