রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৬টি মামলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, তিন দশমিক দুই গ্রাম গুড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা এবং দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ
নারী-শিশু নির্যাতনে ৭ মাসে ১২ হাজার ৪৪৬ মামলা