দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হওয়া হামের কারণে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। একই সময়ে নতুন করে আরও ৭৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, যার মাধ্যমে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে নিজ নিজ ঘরে ফিরেছেন।
‘শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প’
চার খুন: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম হিন্দু মহাজোটের