জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় আজ (২৯ আগস্ট) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত ও সেলিমনগর এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর ও ক্লাবমোড়েও বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
একই সঙ্গে সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা এবং ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকার গ্রাহকরাও বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবার স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ যেসব জেলায় ভারী বৃষ্টির আভাস
স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয়