ঘুস গ্রহণ, অনুমতি ছাড়া কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ কার্যকর করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। তারা হলেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক।
অন্যদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানকে ঘুসের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। তিনি এসআই পদে চাকরি দেওয়ার প্রলোভনে সাড়ে ৫ লাখ টাকা নেন এবং পরবর্তীতে তা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
বাকি দুজনের মধ্যে বরিশাল মেট্রোপলিটনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম ও পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগ না দোয় বরখাস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী বিভাগীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
গাজার ইয়েলো লাইন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল
‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত