ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে এ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। তিনি দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

এদিকে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। একই দলের জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ রোববার (২৭ মেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত