রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স ও নিবন্ধন ছাড়া ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নীতিমালায় ই-রিকশার নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং প্রযুক্তিগত মান যাচাইয়ের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ই-রিকশা নিবন্ধন করতে আগ্রহী ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। এ সময় নীতিমালার তফসিল-২ অনুযায়ী নির্ধারিত ফি জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হবে।
আবেদন ও জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড এবং নিরাপত্তাবৈশিষ্ট্যের সঙ্গে ই-রিকশার সামঞ্জস্য পরীক্ষা করা হবে।
কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট হলে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ই-রিকশার নিবন্ধন সম্পন্ন করবে।
নতুন এই নীতিমালার মাধ্যমে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণ, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত এবং যাত্রী পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: এক হাতে বোমা, অন্য হাতে শান্তির চিঠি