প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তার পদোন্নতি

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:২৪ এএম

বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির ফলে এখন তারা ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বেড়ে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে। বুধবার (১৫ মে) পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই-মেইলে যোগদান করতে বলা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

AH
আরও পড়ুন