রাসেলস ভাইপারে কামড়ানো ২৩৫ জনের চিকিৎসা দিলেন যে ডাক্তার

আপডেট : ২৩ জুন ২০২৪, ০২:০৩ এএম

দেশের বিভিন্ন স্থানে এখন রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। সারা দেশেই এ নিয়ে ব্যাপক আলোচনাও চলছে। এ অবস্থায় বিষধর রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছের সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শনিবার (২২ জুন) রাজশাহী মেডিকেল কলেজে রাসেলস ভাইপার সাপে কামড়ানো এক রোগী ভর্তি হন। ওই রোগীর চিকিৎসার দায়িত্বে রাজশাহী মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান। ২০১৩ সালে তিনি প্রথম রাসেলস ভাইপার সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করেন। 

আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এ পর্যন্ত তিনি ২৩৫ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন, যাঁরা রাসেলস ভাইপার সাপে কামড়ানো রোগী ছিলেন। তাঁর পর্যবেক্ষণ, রাসেলস ভাইপার সাপের কামড়ে এসব রোগীর ২৯ শতাংশের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এখন রাসেলস ভাইপার সাপে কামড়ানো রোগী বাড়ছে। পরিসংখ্যানেই তা স্পষ্ট। ২০২২ সালে রাজশাহী মেডিকেল চন্দ্রবোড়া সাপে কামড়ানো ৩১ জন রোগী ভর্তি হয়েছিল। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ভর্তি হয়েছিল ৫০ জন।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল সবচেয়ে বেশি রোগী আসে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। রোগীদের বড় অংশ ধানের মাঠে দংশনের শিকার হয়। 

AS
আরও পড়ুন