কোটা আন্দোলনকারীদের যে বার্তা দিলেন ব্যারিস্টার সুমন

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের এক মাস আন্দোলন স্থগিত করতে বলেছেন, চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন।

মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন আরও বলেছেন, ‘প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাব। বিষয়টি এখন আদালতের কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেন একটা মাস অপেক্ষা করেন।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগকে দাবি জানাব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।’

AHA/FI
আরও পড়ুন