ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন।  

উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।’

তিনি আরও লিখেন, ‘আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছি।’

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

MB/KK
আরও পড়ুন
সর্বশেষপঠিত