জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে: পরিবেশ উপদেষ্টা

বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে’। এজন্য শহীদদের পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। সঠিক বিচার দেয়ার দায় আমরা নিয়েছি। সে কাজ শুরু হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এখনো শহীদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

AHA
আরও পড়ুন