শ্রমিক অধিকার বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে: সাখাওয়াত

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম

শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও খাতের স্বচ্ছতা বাড়ানোর জন্য আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। খবর বাসস

শনিবার (১ মার্চ) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) এবং সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (সিএলআর) যৌথভাবে ‘শ্রম সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি (এডিআর)’ বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এই সংলাপে শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, নীতি-নির্ধারক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)-এর  প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে বাংলাদেশে শ্রম বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এডিআর ব্যবস্থার কার্যকারিতা এবং এর সম্ভাব্য সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি বলেন, ‘রপ্তানি খাতে প্রবৃদ্ধি সত্ত্বেও কিছু কারখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, যা মূলত আর্থিক অব্যবস্থাপনার কারণে। তৈরি পোশাক শিল্পে আর্থিক শৃঙ্খলার অভাব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, ‘এডিআর ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন আদালতের মামলার চাপ কমাতে, আইনি ব্যয় হ্রাস করতে এবং বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে সহায়ক হবে।’

NC
আরও পড়ুন