ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘চীফ হুইপ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘The Bangladesh (Whips) Order, ১৯৭২’ এর ৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ পদে নিযুক্ত করেছেন।

চীফ হুইপ হিসেবে নূরুল ইসলাম এখন থেকে একজন মন্ত্রীর পদমর্যাদা ও আনুষঙ্গিক সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা এবং সরকারি দলের নীতি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বরগুনা-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নূরুল ইসলামের এই গুরুত্বপূর্ণ পদ পাওয়াকে তার নির্বাচনি এলাকার মানুষ এবং রাজনৈতিক সহকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তার এই নিয়োগের মাধ্যমে জাতীয় সংসদে বরগুনার প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন