চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়: জামায়াত আমির

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ দেয়া হবে না। পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়। এ সময় ইনসাফের দেশ গড়ার সুযোগ দিতে জামায়াতকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

SN
আরও পড়ুন