জুলাই সনদ বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহারে এ ঘোষণা দেওয়া হয়। ইশতেহার পাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফায় প্রথমে জুলাই সনদের বিষয়টি ছিল না; কিন্তু দেশের দলমত সবাই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তাই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এ ছাড়া জুলাই সনদের বেশিরভাগ বিষয়বস্তু আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে নির্বাচনি ইশতেহারে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা যেন হারিয়ে না যায়, সেজন্য তাদের নামে নিজস্ব এলাকায় রাস্তা, ব্রিজ প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।
প্রতিষ্ঠার পর থেকে বিএনপি এখনো আদর্শচ্যুত হয়নি জানিয়ে তিনি বলেন, আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড চালুসহ প্রধান ৯ প্রতিশ্রুতি বিএনপির
গণমাধ্যম সংস্কারসহ সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন করবে বিএনপি
