আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার তুলে ধরেন দলের আমির মাওলানা মামুনুল হক।
ইশতেহারে সুষম উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা জোরদার, স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বলেন, নির্বাচনে দলের প্রার্থীরা বিজয়ী হলে ঘোষিত ২২ দফা বাস্তবায়নে কাজ করা হবে। তিনি দেশ পরিচালনায় ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী নীতিমালা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির
