জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

নির্বাচন পরিস্থিতি নিয়ে বেলা ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি জানান।

তিনি জানান, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবে দলটি। আর বেলা দুটার দিকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরাফাত জানান, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে কথা বলবেন। 

এছাড়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির কন্ট্রোল রুম বসানো হয়েছে বাংলামোটর অস্থায়ী কার্যালয়ে।

AHA
আরও পড়ুন