অবশেষে মির্জা আব্বাস বিজয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ এএম

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে অবশেষে বিজয়ের হাসি হাসলেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাসই। ১০৮ কেন্দ্রের ফলাফলে তিনিই বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ৫৭ হাজার ৯২ ভোট পেয়েছেন মির্জা আব্বাস।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

JMR
আরও পড়ুন