ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নেতাকর্মী ও সমর্থকরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে নেতাকর্মীরা সেগুনবাগিচার এই কার্যালয়ের সামনে জড়ো হন।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছোট ছোট দলে যোগ দিচ্ছেন। এ সময় তাদের ‘এই মুহূর্তে খবর এলো, মির্জা আব্বাস জিতেই গেলো’; ‘দুঃসময়ে কাছে পাই, সে আমাদের আব্বাস ভাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

