কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর যাবতীয় কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের মাঠে নামার তৎপরতা রুখে দিতেই এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ জোনের অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতের এই বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে পুনরায় একই এলাকায় এসে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
নতুন কর্মসূচি ঘোষণা দিলো ১১ দলীয় জোট
‘হানজালারা হায়েনা হতে চাইলে থামানোর ঔষধ জানা’: রাশেদ খাঁন