স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ছেড়ে কোথাও না যাওয়ার শর্তে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত জামিন দিয়েছেন।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমি জেনেছি, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত না ছাড়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের পূর্ণাঙ্গ শর্তগুলো এখনো জানা যায়নি। শর্তগুলো উল্লেখ থাকা আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।
তিনি আরো বলেন, সরকার এর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি ‘ল’ ফার্ম নিয়োগ দিয়ে বেনজীরের জামিন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল।
জানা গেছে, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীরকে জামিন দেন। এর আগে বাংলাদেশের অনুরোধে জারি করা ইন্টারপোলের রেড নোটিশের পর গত জুনে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর।
আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন
আমি একটু ওইভাবেই কথা বলি, সহ্য করতে হবে :নাসীরুদ্দীন পাটওয়ারী