জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও কর্মী রাসেল খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম শফিককে তাঁর পদ থেকে এবং রাসেল খন্দকারকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় জাবি সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধকে কেন্দ্র করে শফিকুল ইসলাম শফিক ও রাসেল খন্দকারের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জেরেই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হলো জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধি