বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার সুযোগ নেই: হুইপ দুলু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে যার যে অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকার করে ইতিহাস লিখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এমএজি ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

যার যে অবদান, ইতিহাসে তা সত্যিকার অর্থেই তুলে ধরতে হবে। বারবার ইতিহাস বিকৃত করার কারণে একটি জাতি হিসেবে আমরা নিজেরাই ছোট হয়েছি।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল।

পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণেও তাঁর অবদান রয়েছে। এই জাতীয়তাবাদের মূল শক্তি হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত