সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও বিস্তারিত ঠিকানা জানা যায়নি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের পরিচয় শনাক্ত এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
নিহতদের পরিচয়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং তাঁদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যেতে পারে।
ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্প শিবিরে বিভক্তি, কূটনৈতিক তৎপরতায় কাতার