আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সব জেলায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরা হবে।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট জেলা শাখার নেতা-কর্মীসহ দেশবাসীকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন জামায়াতের এই নেতা।

এসজেড
আরও পড়ুন