‘বিএনপি রাজনীতি করার অধিকার হারিয়েছে’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

বিএনপি অগণতান্ত্রিক এবং সন্ত্রাসী দল হিসেবে সারা বিশ্বে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। তিনি বলেন, মানুষ পুড়িয়ে ও কুপিয়ে হত্যাকারীরা রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের আয়োজিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততোদিন বাংলাদেশ পথ হারাবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং জিডিপি বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বাড়বে।

IL/SA
আরও পড়ুন