‘বিরোধী দল ও স্বতন্ত্ররা সংসদকে প্রাণবন্ত করবে’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সকল বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা বদ্ধপরিকর।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

NC/FI
আরও পড়ুন