উইঘুর নির্যাতন: জাতিসংঘের অধীনে তদন্ত দাবি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: গুলজা গণহত্যাসহ উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানিয়েছে ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট। 

রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৩) সকালে জাতীয় প্রেসক্লাবে গুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী উপলক্ষে ‘উইঘুর মুসলিমদের মুক্তি আর কতদূর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট লেখক, গবেষক, বরেণ্য শিক্ষাবিদ ও বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইতিহাসের বাঁকে বাঁকে গুলজা হত্যাকাণ্ড চাপা পড়ে গেলেও চীন সরকারের আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। চীনের বাইরেও উইঘুরদের পক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলছে ও প্রতিবাদী সংগঠন গড়ে উঠছে। 

ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্টের আহ্বায়ক মাওলানা আতাউর রহমান আতীকের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবু জাফর কাসেমি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহিদুল্লাহ আনসারী, ইসলামী মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান।

#এসএ

আরও পড়ুন
সর্বশেষপঠিত