‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে ২ মার্চকে স্বীকৃতির আহ্বান

মঈন খান বলেন, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আ.স.ম আব্দুর রব। ওই দিন পূর্ব পাকিস্তানের গণতান্ত্রকামী মানুষের প্রতিবাদ মুখে তৎকালীন সংসদ অধিবেশন বাতিল হয়েছিল।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, অতীত সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে, তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন। তারই ধারাবাহিকতায় যথাযথ মর্যাদা ও স্বীকৃত দিয়ে ২ মার্চ জাতীয় পতাকা দিবস পালন করুন।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী সমাবেশ তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আ.স.ম আব্দুর রব। ওই দিন পূর্ব পাকিস্তানের গণতান্ত্রকামী মানুষের প্রতিবাদ মুখে তৎকালীন সংসদ অধিবেশন বাতিল হয়েছিল।

মঈন খান বলেন,  বিগত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এসব ইতিহাস একই সূত্রে গাঁথা। বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা যে ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়।

২ মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দিতে আগামী ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি।

SR/RH
আরও পড়ুন
সর্বশেষপঠিত