লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী:

খালেদা জিয়ার বাসার সামনে নেতাকর্মীদের ভিড় 

‘ফিরোজা’ নামক বাসভবনের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ১০টায় ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে লন্ডনে যাচ্ছেন লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সরেজমিনে দেখা গেছে, ‘ফিরোজা’ নামক বাসভবনের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

জানা গেছে, কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া। এ যাত্রায় তার সফরসঙ্গী হচ্ছেন ১৫ জনের বেশি। এরমধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফবৃন্দ।

খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন। সব ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। 

চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তারপর দেশে ফিরতে পারেন।

মা-ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই সাক্ষাতে দেশ, দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। সবার প্রত্যাশা, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।

 

MN
আরও পড়ুন