খালেদা জিয়ার বাসভবনে গেলেন ফখরুল

এসময় নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন।’ রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানান তিনি।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় প্রবেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে যান। 

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন।’ রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানান তিনি।

দলীয় চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের জমাট হতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও।

সরেজমিনে দেখা যায়, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশান ২-এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২-এর গোল চত্বর ও কাকলী গোল চত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (৬ জানুয়ারি) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া। এ যাত্রায় তার সফরসঙ্গী হচ্ছেন ১৫ জনের বেশি। এরমধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফবৃন্দ।

খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন।

চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তারপর দেশে ফিরতে পারেন।

মা-ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই সাক্ষাতে দেশ, দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। সবার প্রত্যাশা, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।

MN
আরও পড়ুন