বিবিসি বাংলাকে মির্জা ফখরুল

ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে ‘সরকার থেকে বেরিয়ে আসা উচিত’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম

বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাব। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে। কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি, এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে।

তিনি বলেন, ছাত্ররা নিজেরাই দল গঠন করতে পারে। অন্যান্য দলগুলো যেভাবে করেছে। সরকারে যারা আছেন, তাদের সেখান থেকে সরে যাওয়া উচিত। সরকারের কোনো সুবিধাই ওদের নেওয়া উচিত না।

বিএনপি নেতা বলেন, দল ছাত্ররা গঠন করছে, তাদের প্রতিনিধিরা সরকারে আছে। দ্যাটস এনাফ। হেলিকপ্টারে করে গিয়ে শীতবস্ত্র দিচ্ছে বিভিন্ন এলাকাতে। আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে নানা রকম প্রভাব তো তারা বিস্তার করছেই।

এদিকে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন ’। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবেন’।

নাহিদ ইসলাম, হাসনাত ও আসিফ মাহমুদ

হাসনাত আব্দুল্লাহ'র মতে, ফ্যাসিবাদবিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র-জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে।

JA
আরও পড়ুন