ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান গাশঘাভি জানিয়েছেন, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গাশঘাভি জানান, সমঝোতার চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।
তিনি বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারিত হয়েছে। এখন এর চূড়ান্ত পাঠ ও বিভিন্ন খুঁটিনাটি বিষয় প্রকাশের অপেক্ষা।
তবে গাশঘাভি সতর্ক করে বলেন, সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের উচ্চপর্যায়ে অনুমোদিত হতে হবে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে কয়েক দফা আলোচনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটিতে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক করা এবং নৌ চলাচলের শর্ত নির্ধারণই এসব আলোচনার অন্যতম প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনার পাশাপাশি ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা গুরুত্বপূর্ণ। ফলে ওমানের সঙ্গে কাঠামোগত সমঝোতার এই ঘোষণা আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা
ইমাম হুসাইনের স্মরণে মুসলিম ঐক্যের বার্তা ইরানি নেতার
'সৌদি বাহিনী, ভাড়াটে যোদ্ধা, সামরিক ঘাঁটির নিরাপত্তা নেই'
সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই