এনসিপিসহ ২২ রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে এগিয়ে

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সংস্কারবাদী পার্টিসহ (বিআরপি) ২২ রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন এই দলগুলোকে মনোনয়নের জন্য প্রাথমিকভাবে বাছাই করে বিজ্ঞপ্তি দিয়েছে।

রাজনৈতিক দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), আম জনতার দল, ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি,  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।

দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর জাতীয় কমিটি ও কেন্দ্রীয় কার্যালয় এবং গঠনতন্ত্রের আলোকে সত্য তথ্য দিয়ে আবেদন পত্রের ওপর পর্যালোচনা করেই প্রাথমিকভাবে উপরিউক্ত রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে বাছাই করেছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়। 

MMS
আরও পড়ুন